দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১

দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়

দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০  জয়। ২৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১০৮ রান তুলতে সক্ষম হয়। ব্যাটিং ভালো না হলেও দুর্দান্ত স্পিনে অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দেয়নি টিম টাইগার।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে নামা। তবে বলার অপেক্ষা রাখে না, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া একই মানের দল নয়। বাংলাদেশের খেলোয়াড়রাও বিষয়টি জানতেন। তবে মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নিজেরদের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। ব্যাটিংয়ে সেই ‘সেরা’টা দিতে না পারলেও বোলারদের অসাধারণ পারফরম্যান্সে জয় দিয়েই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। স্পিনাররা, বিশেষ করে নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে একেবারেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। বাংলাদেশের ৭ উইকেটে করা ১৩১ রানের জবাবে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে অলআউট হয় ১০৮ রানে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ