নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রকাশিত: 4:43 PM, January 21, 2021

নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রতিনিধি, নবীগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জে সড়কে পাশ থেকে মো. আলমগীর মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের (বড় বাড়ির) মরহুম আবুল কালাম আজাদের ছেলে।

বুধবার ভোর রাতে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের পাশে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। আর পুলিশ এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করছে।

নিহত মো. আলমগীর মিয়ার ভাই রুনেল জানান, তার ভাই বেগমপুর গ্রামে একটি বাড়িতে প্রতিদিন আসা-যাওয়া করতেন। ওই দিন রাতে তিনি ওই বাড়িতে যান।

রুনেল আরও বলেন, যেভাবে রাস্তায় আমাদের ভাইয়ের মরদেহ ফেলে রাখা হয়েছে। এবং শুধুমাত্র মাথায় আঘাত করা হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যদি সড়ক দুর্ঘটনা হতো তাহলে শুধু মাথায় আঘাত নয় সম্পূর্ণ শরীরে একাধিক আঘাত থাকত। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন  জুড়ীতে ১২শ’জনকে চেয়ারম্যান মাছুমের ঈদ উপহার

ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুউদ্দিন জানান, রাতে কোন অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিলেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার শরীরের বিভিন্ন অংশে সড়ক দুর্ঘটনার চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে নিহত পরিবার যদি মামলা দায়ের করে সেটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। আমরা ময়না তদন্তের রিপোর্ট আসলে পরে বুঝতে পারবো এটা পরিকল্পিত হত্যা না-কি সড়ক দুর্ঘটনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ