সিলেট | |
প্রকাশিত: 2:23 PM, June 28, 2021
পোস্ট অফিস কর্তৃপক্ষ, প্রশাসন কিংবা দায়িত্বশীল কোন সংস্থার নজর নেই এদিকে। জনভোগান্তি চলছে গত দু’দিন থেকে।
প্রভাতবেলাকে একজন ভূক্তভোগী জানান, এটা নগদের বিড়ম্বনা, পোস্ট অফিসের যন্ত্রণা। মূলত: নগদের কোন একাউন্ট না থাকলেও মোবাইল নাম্বারে টাকা পাঠানো যায়। টাকা ক্যাশ ইন হয়ে গেলে একাউন্ট এক্টিভ করে পিন নাম্বার নিতে হয়। এ কাজটি করে নিতে হয় পোস্ট অফিস থেকে।
প্রভাতবেলা প্রতিবেদক অকুস্থলে গেলে জনভোগান্তির অবর্ণনীয় দৃশ্য দেখা যায়। ভূক্তভোগীরা জানান, গত কয়েকদিন থেকে ছাত্রছাত্রীদের শিক্ষা উপবৃত্তির টাকা ছাড় দেয়া হচ্ছে। অভিভাবকদের মোবাইল নাম্বারে এ টাকা ক্যাশ ইন হচ্ছে। কিন্তু একাউন্ট না থাকায় সবাই পড়ছেন বিড়ম্বনায়। পোস্ট অফিস এসেও কোন কূল কিনারা পাচ্ছেন না।
উপবৃত্তি ছাড়াও মুক্তিযোদ্ধা ভাতা ও স্বতন্ত্রভাবে অনেকের মোবাইলে নগদ ক্যাশ ইন নিয়ে বিপাকে গ্রাহক। সিলেট হেড পোস্ট অফিস মানুষকে সেবা দিতে ব্যর্থ হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে সিলেট হেড পোস্ট অফিসের এক কর্মকর্তা প্রভাতবেলাকে জানান, নগদের এ কাজ পোস্ট অফিসের নয়। ডিজি মহোদয় বলছেন তাই করা হচ্ছে। কিন্তু আলাদা কোন লোকবল নেই। তাছাড়া অস্বাভাবিক গ্রাহকের চাপ সামলে উঠা যাচ্ছেনা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি