নর্থ ইস্ট ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজ’র সভা

প্রকাশিত: 2:01 PM, April 2, 2017

 

৩১ মার্চ শুক্রবার ইউনিভার্সিটির কনফারেন্স হলে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের এক সভা অনুষ্ঠিত হয়। বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ট্রাস্টের সকল সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী। সভায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গৃহীত হয় এবং পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি এবং স্থায়ী ক্যাম্পাসের কাজের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ স্থায়ী ক্যাম্পাসের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী উপস্থিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দকে ইউনিভার্সিটির সকল ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ