নাইজেরিয়ায়  মসজিদে  হামলাঃ ৫ মুসল্লী হত্যা, ১৮ জন অপহরণ

প্রকাশিত: 3:55 PM, November 23, 2020

নাইজেরিয়ায়  মসজিদে  হামলাঃ ৫ মুসল্লী হত্যা, ১৮ জন অপহরণ

নাইজেরিয়ায়  মসজিদে  হামলা চালিয়ে  ৫ মুসল্লীকে হত্যা করেছে দস্যুরা। আরো ১৮ জনকে অপহরণ করা হয়েছে। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। বিশ্বভূবন ডেস্ক

 

 

দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের শুক্রবার নামাজের সময় হামলাকারীরা মোটরসাইকেলে করে তাদের উপর গুলি ছোড়ে। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।

 

 

 

রাজ্যের পুলিশের মুখপাত্র জানায়, দস্যুরা ৫ জন মুসল্লিকে হত্যা করেছে এবং ১৮ জনকে অপহরণ করেছে। এদের মধ্যে ইমামও রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছে, হামলাকারীরা ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করেছে। এই ঘটনাকে ঘিরে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

নাইজেরিয়ায় এখন পর্যন্ত হামলার ঘটনায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছে আরো অনেক মানুষ।

সর্বশেষ সংবাদ