সিলেট | |
প্রকাশিত: 2:23 PM, December 17, 2023
রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে আল আমিন (২৫) ও জৈন্তাপুর উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের নুর মিয়া ওরফে নুরা মিস্ত্রির ছেলে মো. শাকিল আহমদ ইমন (৩০)।
আহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আল আমিন মোটরসাইকেল নিয়ে তামাবিল পয়েন্ট থেকে নলজুড়ি এবং ইমন ও সাইদুল মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর থেকে জাফলং যাচ্ছিলেন। পথে তামাবিল সিলেট-মহাসড়কের তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহীই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও শাকিলকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি