নারগিস ফাখরি বাংলা গানের মডেল

প্রকাশিত: 2:20 AM, February 15, 2022

নারগিস ফাখরি বাংলা গানের মডেল

 || নারগিস ফাখরি বাংলা গানের মডেল||

তুই কি রাখিস মনেরই খবর, তুই কি জানিস, আমি শুধু তোর—ভালোবাসার এমন কথায় নির্মিত হলো গান ‘মনেরই খবর’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। গেয়েছেন এ সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী লুইপা ও শামিম হাসান। আনন্দ ঝর্ণা ডেস্ক♦

Nargis Fakhri টিএম রেকর্ডসের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে ভালোবাসা দিবসে

টিএম রেকর্ডসের ব্যানারে নতুন এই গানটি প্রকাশ হয়েছে আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। তবে গানটির সবচেয়ে বড় চমক বলিউড নায়িকা নারগিস ফাখরি। বাংলা গানে এই প্রথম মডেল হলেন তিনি। তার সঙ্গে গানটিতে মডেল হয়েছেন মডেল আসিফ আজিম।

Nargis Fakhri & Asif Azim নারগিস ফাখরির সঙ্গে গানটিতে মডেল হয়েছেন আসিফ আজিম

ক্লাসিক্যাল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানের স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী। গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারবো, কখনো ভাবিনি। আমাকে গানটি কন্ঠে তুলে দেয়ার জন্য কৌশিক হোসেন তাপস ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে ভালোবাসায় আমরা সবাই মিলে গানটি তৈরি করেছি, সে ভালোবাসায় শ্রোতারাও মিলেমিশে একাকার হয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’

আরও পড়ুন  রোববার থেকে ৪৮ ঘন্টার অবরোধ

Luipa &  Shamim কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন লুইপা ও শামিম হাসান

উচ্ছ্বসিত শামিম হাসান বললেন, ‘গানটি যখন তৈরি হচ্ছিল সেই বিশেষ মুহূর্তগুলোর সাক্ষী আমি ছিলাম। ভাবতেই পারিনি আমার কণ্ঠেই গানটি তুলে দেবেন তাপস ভাই। শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’ উল্লেখ্য, টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

সর্বশেষ সংবাদ