সিলেট | |
প্রকাশিত: 8:31 PM, March 24, 2018
সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে ডুবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) লেকচারারসহ দুইজনের মৃত্যু হয়েছে। ২৪ মার্চ শনিবার দুপুর ১টার দিকে বড়ুয়াপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার শান্তনু সরকার (২৫) ও তার বন্ধু সাহেদ এহসান (২৫)। তারা ঢাকার বাসিন্দা।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শান্তনু ও তার চার বন্ধু মিলে ২২ মার্চ বৃহস্পতিবার বগালেক দেখতে যান। সেখান থেকে ফেরার পথে শনিবার দুপুরে সাঙ্গু নদীর বড়ুয়াপাড়া ঘাটে তারা গোসল করতে নামেন। এ সময় শান্তনু ও সাহেদ সাঁতার না জানায় পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি