সিলেট | |
প্রকাশিত: 7:56 PM, July 1, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় তিন বছর সাত মাস বয়সী ছেলে শিশু মাহিমকে অপহরণের পর হত্যার অভিযোগে বাবাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার দুপুরে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। ফয়জুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে শিশু মাহিমের বাবা জুলহাস (৩১) এবং প্রতিবেশী জুয়েলকে (২০) আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শিশু মাহিমকে অপহরণ করে হত্যার অভিযোগ রয়েছে।’
ফয়জুল ইসলাম আরো বলেন, ‘এই ঘটনার বিস্তারিত জানতে আমরা আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি