অনৈতিক কাজের অভিযোগে ৫ জন আটক

প্রকাশিত: 9:07 PM, October 28, 2026

অনৈতিক কাজের অভিযোগে ৫ জন আটক

জাকারিয়া তালুকদার, সিলেট ♦ নগরীর একটি আবাসিক হোটেলে অভিজান চালিয়ে পুলিশ ৫ জনকে আটক করেছে।

 

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার সবুজ বিপণি মার্কেটের ‘সবুজ বিপণি রেস্ট হাউসে’ অভিযান চালিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে রেস্ট হাউসটি সিলগালা করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) সবুজ বিপণি মার্কেটের ওই রেস্ট হাউসে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, রেস্ট হাউসটি ভাড়া নিয়ে আজরফ চৌধুরী ও আব্বাস নামের দুই ব্যক্তি সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তবে ডিবি পুলিশের অভিযানের সময় তারা কৌশলে পালিয়ে যান বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি ।

আরও পড়ুন  খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ