সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮
বাসস: আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একমাত্র আওয়ামী লীগই পারে দেশের উন্নতি করতে।
তিনি বলেন, নৌকা সেই নূহ নবীর আমল থেকেই বিপদে রক্ষা করেছে। নূহ নবীর নৌকা। এই নৌকাই স্বাধীনতা এনে দিয়েছে। এই নৌকা উন্নয়ন দিয়েছে। আমি আপনাদের এইটুকু বলবো নৌকা আপনাদের মার্কা। নৌকা জনগণের মার্কা, এই নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীর সরকারি হাই মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমি আবেদন জানাই আগামীতে নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে। সেই নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এই প্রত্যেকটা নির্বাচন মার্কা দিয়ে নির্বাচন হবে। মার্কাটা হচ্ছে নৌকা। সেই নৌকা মার্কায় আমি আপনাদের কাছে ভোট চাই। যে উন্নয়ন করে যাচ্ছি, তা যেন অব্যাহত থাকে। মানুষ যেন খেয়ে পড়ে সুখে থাকে। মানুষ যেন শান্তিতে থাকে তার জন্য আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ আমাদের দেন।
প্রধানমন্ত্রী এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে নৌকায় ভোট প্রদানের জন্য ওয়াদা চাইলে জনতা দুই হাত তুলে সম্মতি জানায়।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এদের মাথায় রয়েছে পচন। নেতাই যদি এতিমের টাকা মেরে খায় তবে তার সাঙ্গ-পাঙ্গরা কি খেতে পারে, আপনারাই বিচার করে দেখেন।
জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন।
এসময় বক্তৃতা রাখেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও ডা. দিপু মনি এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারা।
দেশব্যাপী প্রাক নির্বাচনী সফরের অংশ হিসেবে সিলেট এবং বরিশালের পরই প্রধানমন্ত্রী এলেন পদ্মা বিধৌত বরেন্দ্র ভূমির রাজশাহীতে। সাত বছর আগে এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারায় এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন তিনি। সর্বশেষ ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর রাজশাহীর পবায় দলীয় জনসভায় উপস্থিত হয়েছিলেন শেখ হাসিনা।
তিনি অনুষ্ঠান স্থল থেকে ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি