সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে হিন্দি ভাষায় বলিউডের জন্য নির্মিত হতে যাচ্ছে একটি চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে প্রেক্ষাপট নিয়ে এটি নির্মিত হচ্ছে। ছবির নাম ‘ব্যাটল ফর বেঙ্গল’। নতুন ছবি করবেন ‘দিল্লি ক্রাইম’খ্যাত পরিচালক রিচি মেহতা। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আদিল হুসেন। এছাড়া একাধিক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে ছবিতে। খবর আনন্দবাজার পত্রিকার।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ২০২০ সালের ১০ মার্চ পরিচালকসহ ছবির একটি টিম বাংলাদেশেও এসেছিল। পরিচালকের সঙ্গে দলে ছিলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিনেম্যাটোগ্রাফার আমির মোকরি ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল ( অভিনেতা ভিকি কৌশালের বাবা)।
করোনার কারণে লকডাউন ঘোষণা হলে চট্টগ্রামে ছবির শুটিং স্থগিত রেখে ভারতে ফিরে যায় টিম। ২০২১ সালের মার্চ-এপ্রিল মাসের দিকে ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। লস অ্যাঞ্জেলসের একটি প্রযোজনা সংস্থা ছবিটির প্রযোজনা করছে।
উল্লেখ্য, দেশে সরকারি প্রযোজনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। এটি পরিচালনা করবেন উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা বায়োপিক মাস্টার’খ্যাত শ্যাম বেনেগাল। ইতোমধ্যে ছবিটির কলাকুশলী বাছাই করা হয়েছে। করোনার কারণে স্থগিত আছে শুটিং কার্যক্রম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি