পটুয়াখালী‌তে মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রকাশিত: 5:13 PM, October 31, 2023

পটুয়াখালী‌তে মন্দিরের প্রতিমা ভাঙচুর
পটুয়াখালী শহ‌রের আনসার ক‌্যাম্পসংলগ্ন সর্বজ‌নীন মনসা ম‌ন্দি‌রে স্বরম্ব‌তী প্রতিমা ভাঙচুর ক‌রে‌ছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রা‌তের কোনো এক সম‌য়ে এ ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে ব‌লে জানা গে‌ছে।

 

এ ঘটনায় পটুয়াখালী সদর উপ‌জেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, সদর থানা পুলিশ, পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ সং‌শ্লিষ্টরা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে।

 

সাংবা‌দিক সঞ্জয় দাস কুমার লিটু জানায়, প্রতি‌দি‌নের মতো সকা‌লে ঘুম থে‌কে জে‌গে প্রার্থনা ক‌রতে গি‌য়ে স্বরস্বতী মায়ের প্রতিমাটি মেঝেতে ফালানো অবস্থায় দেখতে পান। এতে প্রতিমাটি ভেঙে যায়। প‌রে বিষয়‌টি আইনশৃঙ্খলা বা‌হিনী ও প্রশাসন‌কে অবহিত ক‌রা হয়। ত‌বে এ ঘটনায় কাউকে পু‌লিশ গ্রেপ্তার কর‌তে পারেনি।

 

মন্দির কমিটির সভাপতি সমীর কুমার দাস জানান, আমাদের সর্বজনীন মন্দিরে বাৎসরিক মনসা মায়ের ও স্বরস্বতী মায়ের পূজা দিয়ে থাকি। এছাড়াও প্রতি রোববার মনসা মায়ের পূজা করে থাকি। এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। সংশ্লিষ্টদের জানানো হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে দেখে গেছেন।

আরও পড়ুন  সিলেটে প্রকৃতির বিরুপ খেয়াল

 

পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা দাবি জানান।

 

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও উদঘাট করা যায়নি। তবে বিষয়টি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় সদর থানা অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ