সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
ঢাকায় আজ বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে নিজ এলাকা পটুয়াখালীতে তার মরদেহ নেওয়া হবে। পরে আগামীকাল রোববার সকাল ১১টায় শহরের শেখ রাসেল স্কোয়ার ঝাউ তলায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শাহজাহান মিয়া অ্যাডভোকেট ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন। প্রায় তিন দশক পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।
বরিশাল বিএম কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ইকবাল হল শাখার ছাত্রলীগের সদস্য, ১৯৬৭ সালে পটুয়াখালী মহাকুমা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সালে জেলা আওয়ামী লীগের সদস্য, পরবর্তীতে সহ-সভাপতি এবং এরপর প্রায় তিন দশক সভাপতি ছিলেন। ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে সুষ্ঠ হজ ব্যবস্থাপনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি