সিলেট | |
প্রকাশিত: 12:40 PM, October 9, 2023
শহীদ মিনার যৌথভাবে উদ্বোধন করেন সেইন্ট ডেনিসের মেয়র মাতিউ হ্যানোতা, স্থপতি ফেডেরিক ক্যাফ, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা’র মহাসচিব ও শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ এবং সিকানো বাঙালী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সরুফ সদিওল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন আয়েবা প্রেসিডেন্ট ইন্জিনিয়ার ড. জয়নুল আবেদীন ও ডিবিসি টেলিভিশনের সিইও মন্জুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাতিউ হ্যানোতা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালী একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমন একটা স্মৃতিস্তম্ভ তার এলাকায় করতে পেরে তিনি গৌরবান্বিত বলেও জানান।
মেয়রের অফিসের পক্ষ থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারী মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হবে বলেও তিনি জানান।
আয়েবা সেক্রেটারী জেনারেল কাজী এনায়েত উল্লাহ বলেন, প্যারিসে স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন এক ঐতিহাসিক ঘটনা যা ২১ ফেব্রুয়ারীর বিয়েগান্ত ইতিহাস এবং বাভালী সংস্কৃতিকে ফ্রান্সের মানুষের কাছে এবং বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌছে দেবে। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিকানো বাঙালী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সরুফ সদিওল মেয়র মাতিও ওতি, ফ্রান্স প্রবাসী বাংলাদেশি যাদের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় প্যারিস সিটিতে এমন একটি স্থাপত্য নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর উত্তম বড়ুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল জমাদার, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রব মিন্টু, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলীর সুমন শাহ আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি বিশিষ্ট লেখক সালেহ আহমদ চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ ইসলাম, একুশে উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক অপু আলম, সদস্য সচিব এমদাদুল হক স্বপন, ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা’ র প্রতিনিধি দেবেশ বড়ুয়া, সাংবাদিক ইমরান মাহমুদ, বিসিএফ সভাপতি এম ডি নূর,সাংবাদিক আবদুল মালেক হিমুসহ হাজারো প্রবাসী বাংলাদেশি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি