প্রকাশ্যে আসছেন বেগম জিয়া

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

প্রকাশ্যে আসছেন বেগম জিয়া

প্রভাতবেলা প্রতিবেদক: কারাগার থেকে গুলশানের ফিরোজায় বেগম জিয়া। দেড়মাস হলো। কোয়ারান্টাইন, চিকিৎসা আর পরিবারের লোকদের সাথেই দিন কাটছে বেগম জিয়া। দলীয় কারো সাথে সাক্ষাত বা কথাবার্তা কিছুই নেই আপোষহীন এই নেত্রীর। দলীয় একাধিক সুত্র বলছে জনতার মাঝে আসছেন নেত্রী। প্রস্তুতি নেয়া হচ্ছে প্রকাশ্যে নামার।

৬ মাসের জন্য মুক্তি পেয়েছেন বেগম জিয়া। তাও শর্ত সাপেক্ষে। ২৫ মার্চ মুক্তি পান তিনি। এসময়ের মধ্যে পরিবারের লোকজন ছাড়া কারো সাথে বেগম জিয়া দেখা সাক্ষাত করেননি। বক্তব্য, বিবৃতিও দেননি।

বেগম জিয়া খালেদা শারিরিকভাবে সুস্থ নন। পরিবারের পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছে।  একটি চিকিৎসক প্যানেল  বেগম জিয়ার নিয়মিত পরীক্ষা নিরিক্ষা করছেন। বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি সার্বক্ষণিক দেখভাল করছেন বেগম জিয়ার।

দেশে চলছে মহামারী করোনা প্রকোপ। দেশে চলছে সংকট।  জীবন জীবিকার অনিশ্চয়তায় দেশের মানুষ। দলীয় নেতাকর্মী হামলা মামলার বেড়াজালে। এমন অবস্থায় বেগম জিয়ার নীরবতা নানা প্রশ্নের উদ্রেক করে। সরকার কি গোপন কোন শর্তে বেগম জিয়াকে মুক্তি দিয়েছে?

আরও পড়ুন  ইংরেজি অভিধানে বছরের সেরা শব্দ ‘এআই’

এ অবস্থায় দলীয় নীতি নির্ধারকরা ভাবছেন বেগম জিয়াকে প্রকাশ্যে নিয়ে আসার। করোনা আক্রান্ত মানুষের মাঝে ত্রাণ ত্রাণ বিতরণের একটি কর্মসূচী আয়োজনের পরিকল্পনা করছেন নীতি নির্ধারকরা।

করোনায় কোনঠাসা সরকার। এ অবস্থায় জোরদার আন্দোলন চায় মাঠের নেতাকর্মী। আবার তারা জানেনা নেত্রী কোন শর্ত মুক্তি পেয়েছেন। আদৌ কি প্রকাশ্যে রাজনীতি করতে পারবেন কি না।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ