সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬
সিলেটে সড়ক দুর্ঘটনায় রাকিবুদ দৌলা (৩৫) ও আকবর আলী (৬০) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দক্ষিণ ব্রাহ্মণ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাতজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগামী পিকআপ ভ্যানটি (ঢাকা-২৫৩/য়) সিলেট-ঢাকা মহাসড়কের কাছে এলে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরেকটি ঠেলা ভ্যানে ধাক্কা লাগে অটোরিকশার। আর পিকআপ ভ্যানটি সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক-হেলপার, এক ভ্যান চালক ও সিএনজি অটোরিকশার চালক, যাত্রীসহ সাতজন আহত হন।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি এবং ঠেলা ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি