সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী হেলিপ্যাড থেকে সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান।
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব ঘোষণা মোতাবেক সেখানে নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধুর সমাধিতে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। দুপুর ২টা ২০ মিনিটে সেখান থেকে রাজধানীর উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি