সিলেট | |
প্রকাশিত: 6:18 PM, January 20, 2021
আনন্দ-ঝর্ণা ডেস্ক:
২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় ‘সোয়েটার’। সেই ছবির ‘প্রেমে পড়া বারণ’ শিরোনামের গানটি ভারত ছাপিয়ে বাংলাদেশিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। রণজয় ভট্টাচার্যের সুরে কণ্ঠ দিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী।
সেই গায়িকা-সুরকার জুটি এবার গাইলেন বাংলাদেশি গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায়। শিরোনাম ‘ভালোবাসি তোমায়’। এতে সুর করছেন রণজয় ভট্টাচার্য নিজেই।
ডিসেম্বরে কলকাতার সনিক সলিউশন স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। লাবু চৌধুরী জানান, ১ ফেব্রুয়ারি ‘ভালোবাসি তোমায়’ বাংলাদেশের শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে রিলিজ হবে।
লগ্নজিতা চক্রবর্তী কয়েক বছর আগে ‘বসন্ত এসে গেছে’ গেয়ে দুই বাংলাতেই ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর আসে ‘প্রেমে পড়া বারণ’।
শাহদাব আকবর লাবু চৌধুরী লেখা গান প্রকাশিত হয় ২০১৮ সালে ‘চেতনার ঝংকার’ শিরোনামের অ্যালবামে। সেখানে বাপ্পা মজুমদার ‘ছোটবেলার বন্ধু আমার’ এবং কলকাতার শুভংকর পাণ্ডা ‘বাংলাদেশ’ নামে কণ্ঠ দেন।
এ গীতিকার একাধারে কৃষিবিদ, কলামিস্ট ও রাজনীতিক। কৃষিতে বঙ্গবন্ধু পদক পেয়েছেন ২০১৮ সালে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর ছোট ছেলে তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি