সিলেট | |
প্রকাশিত: 2:12 PM, September 12, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় রফিনগর গ্রামে বাবা-মায়ের ঝগড়ায় খালে ডুবে শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মাহিন। সে উপজেলার রফিনগর মাহমুদুল হাসানের ছেলে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের ঝড়াইন্না নামক খালে ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুটির পিতা-মাতার মধ্যে ঝগড়া হয়। এতে শিশুর মা শেফালি বেগম রাগ করে একই গ্রামে তার বাবার বাড়ি চলে যায়। পিতা ভেবেছিল শিশু মাহিন মায়ের সাথে গেছে একইভাবে মাও ভেবেছিল শিশুটি তার বাবার সাথে আছে। হয়তো তাদের অগোচরে শিশুটি জরাইন্না খালের পানিতে পড়ে যায়। এরপর গ্রামের জরাইন্না খালে সকালে শিশুটির ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পরিচয় না পেলেও দুপুরে উদ্ধার হওয়া ভাসমান লাশের পরিচয় মিলেছে। শিশুটি রফিনগর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে মাহিন।
এব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, শিশুটির ভাসমান লাশ দেখতে পাওয়ার পর থানা পুলিশে খবর দিলে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেনসহ পু্লিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রথমে শিশুটির পরিচয় পাওয়া না গেলেও পরে শিশুটিকে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করে শিশুর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি