বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি : কাদের

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক:  বিএনপিকে ঘরে বসে নালিশ না করে সাহস থাকলে ৫৯৫ জনের জাম্বুডেজ কমিটি নিয়ে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি’তে রুপ নিয়েছে ।

মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, নেতারা কর্মসূচি দিয়ে রাস্তায় না গিয়ে ঘরে শুয়ে হিন্দি সিরিয়াল দেখে। তাহলে তাদের কর্মীরা কিভাবে আন্দোলনের শরিক হবে? সাহস থাকলে রাস্তায় আসুক, ঢাকায় একটা মিছিল করে দেখান।

ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি নেত্রীবৃন্দ অন্ধকারে ঢিল ছোড়ে। তাদের অভিযোগের পেছনের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। নারায়ণগঞ্জের নির্বাচনের মতো এমন ফেয়ার নির্বাচন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আর হয়নি। সকল মহলেই তার প্রশংসা হয়েছে। কিন্তু সেটা নিয়েও তাদের সন্দেহ। তারা সব ব্যাপারেই সন্দেহের চোখে দেখে।

আরও পড়ুন  ব্যারিস্টার সুমনকে শোকজ

এসময় তিনি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে হেমায়েতপুর পর্যন্ত উভয় পাশে ১ কিলোমিটার আট লেনে উন্নীতকরণের ঘোষণা দেন। এসময় তার সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা এনামুর রহমান, সাভার উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএও) মো. আবু নাসের বেগ, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মুকসুদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ