নালিশের রাজনীতি করছে বিএনপি : কাদের

প্রকাশিত: 5:36 PM, April 26, 2020

নালিশের রাজনীতি করছে বিএনপি : কাদের

 

প্রভাতবেলা ডেস্ক:

করোনা ভাইরাস সংকটকে ঘিরে বিএনপি নালিশের রাজনীতি শুরু করেছে বলে বন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

এসময়, সরকার করোনার তথ্য গোপন করছে বিএনপি’র এমন অভিযোগও নাকচ করে দেন তিনি।

 

রবিবার (২৬ এপ্রিল) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ওবায়দুল কাদের, ‘করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ। এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বের তথ্য লুকানোর কোন সুযোগ নেই। আপনারা করোনাকে কেন্দ্র করে পুরোনো নালিশে রাজনীতি শুরু করেছেন।’

 

বিএনপিকে সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমরা লক্ষ্য করছি করোনা নিয়ে পুরোনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা শুরুতেই ছিল শীতনিদ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করল সরকার একলা চলো নীতিতে আছে।’

 

‘ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। এখন বলছে সরকার নাকি তথ্য গোপন করছে। কি তথ্য গোপন করেছে সেটা তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ।’

আরও পড়ুন  দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ

 

সরকার করোনা সংকট মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা বিএনপির মনোকষ্টের কারণ বলে মনে করেন কাদের।

 

‘এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা করোনা সংকট। এখন দরকার করোনা যোদ্ধা, যারা সত্যিকারের করোনা যোদ্ধা,ডাক্তার নার্স টেকনিশিয়ান যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছে দল-মত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।’

 

করোনা সংকট মোকাবিলায় যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং জরুরি সেবা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা এবং সাহসী হচ্ছে তার শক্তির উৎস। সংকট মোকাবিলা শুরু থেকেই দল-মত-নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চেয়েছি।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘আপনারা সংকটাপন্ন মানুষের জন্য এ পর্যন্ত কি কাজ করেছেন। করোনার বৃদ্ধি কি করেছেন আপনারা? সরকার সকলকে নিয়ে কাজ করছে। সরকার ইতিমধ্যে সমন্বয়ে গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে। সকল সরকারি সংস্থা, পেশাজীবী সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবিলায় সফল হব ইনশা আল্লাহ।’

আরও পড়ুন  নিরাপত্তাহীনতায় দিনমজুর রনির পরিবার

 

মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কাদের বলেন, রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর ও মজুতদার অসৎ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দুরভিসন্ধির লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ