জেল হত্যা দিবসে সিলেট মহানগর আ. লীগের কর্মসূচি

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

জেল হত্যা দিবসে সিলেট মহানগর আ. লীগের কর্মসূচি

প্রভাতবেলা ডেস্ক:

আগামী মঙ্গলবার ( ৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১১টায় শহিদমিনার প্রাঙ্গণে রক্তদান ও বাদ যোহর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদের নিচ তলায় দোয়া ও মিলাদ মহফিল।

কর্মসূচিতে স্বাস্থ্য বিধি মেনে সংশ্লিষ্টদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

রোববার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ