বিশ্বনাথে ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

সংবাদদাতা, বিশ্বনাথ : বিশ্বনাথে ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন ও উপজেলার ৮ ইউনিয়নের ৮২৫জন কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে উপসী ও নেরিকা আউশ ধান বীজ এবং টিএসপি ও এমওটি সার বিতরণ করা হয়। মেলা উপলক্ষে আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চেীধুরী ।
উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ও কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা জাবেল খলিল চৌধুরীরর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, উপজেলা কো-অর্ডিনেটর মোসাব্বির হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, ব্যবসায়ী আলিম উদ্দিন। সভা শেষে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ