সিলেট | |
প্রকাশিত: 7:01 PM, December 2, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
দীর্ঘ ১০ বছর মন দেওয়া-নেওয়ার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারকা জুটি আদিত্য নারায়ণ ও শ্বেতা আগারওয়াল। মঙ্গলবার (১ ডিসেম্বর) তাদের চার হাত এক হয়।
মজার বিষয় হলো- এদিন ছিলো আদিত্যর বাবা সংগীতশিল্পী উদিত নারায়ণের ৬৫তম জন্মদিনও।
বিয়ের দিনটিতে হালকা রঙের শেরওয়ানিতে সেজেছিলেন আদিত্য নারায়ণ। সঙ্গে ছিলো পাগড়ি, সানগ্লাস ও কুন্দনের গহনা। স্বামীর সঙ্গে সামঞ্জস্য রেখেই সেজেছিলেন অভিনেত্রী শ্বেতা আগারওয়াল।
জানা গেছে- কোভিড পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন অতিথির উপস্থিতিতেই বিয়ে সারেন আদিত্য। রোববার ছিলো তাদের মেহেন্দি অনুষ্ঠান এবং সোমবার করেছেন গায়ে হলুদ।
এদিকে, ছেলের বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ধর্মেন্দ্র, রণবীর সিং, শত্রুঘ্ন সিনহা, দীপিকা পাড়ুকোন, মাধুরী দীক্ষিতসহ আরও বেশ কয়েকজন তারকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন উদিত নারায়ণ। তবে করোনার কারণে তারকাদের উপস্থিতি বিয়েতে প্রায় ছিলোই না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি