সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
পরিচয়ের পর থেকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে আমরা সম্পৃক্ত ছিলাম। তিনি আমাকে স্নেহ করতেন। সব সময়ই নাটককে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দিতেন। আমাদের দলের ‘নাট্যকেন্দ্র’ নামটি তিনিই দেন। ২০ দিন আগে আমাদের সর্বশেষ দেখা হয়। বিছানায় শুয়ে সৈয়দ জামিল আহমেদসহ পরিচিত সবার খবর নেন। নাটক নিয়ে তাঁর স্বপ্নের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হবে তাঁকে ভালোবাসার সেরা উপায়।
কলকাতায় আমরা একসঙ্গে নাটক দেখতাম। উদ্বুদ্ধ হয়ে ঠিক করেছিলাম দেশ স্বাধীন হলে আমরাও নাটক করব। তাঁকে আমি একটি রেডিও নাটকে নিয়েছিলাম। তখনই বুঝেছিলাম, তাঁর ভেতরে অভিনয়ের প্রতিভা আছে। নাগরিকে যোগ দেওয়ার পর দেখা গেল বিজ্ঞাপনী দক্ষতার কারণে দলটির নাটকের চমৎকার প্রচারণা হতো। শুধু নিজের নয়, অন্য দলগুলোর জন্যও সেসব প্রচারণার পথ বাতলে দিয়েছিলেন তিনি।
সত্তরের দশকে আমাদের পাণ্ডুলিপি, নির্দেশক, মঞ্চ কিছুই ছিল না। তার মধ্য দিয়েও বিপুলসংখ্যক কর্মী নিয়ে আমরা যে আধুনিক নাটকের দল করেছিলাম, তিনি ছিলেন সেই কর্মযজ্ঞের এক অগ্রগামী নেতা।
ছটলু ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ ৫০ বছরের। আমার নাটক, আমার ক্যারিয়ার—সবকিছু তাঁর হাতে গড়ে তোলা। আমাদের এই সম্পর্ক পরিবারের চেয়েও বেশি ছিল। আমার পরম সৌভাগ্য যে আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাঁর শেষ ইচ্ছে ছিল মঞ্চে গ্যালিলিও নাটকটায় অভিনয় করার। তাঁর সেই ইচ্ছে পূরণ হয়েছিল।
তিনি আমাকে প্রমিত বাংলা উচ্চারণ ধরে ধরে শিখিয়েছেন। নয়তো মহেশখালীর মতো একটা দ্বীপ অঞ্চল থেকে উঠে আসা আমার চট্টগ্রামের উচ্চারণভঙ্গি থেকে বের হয়ে আসা সম্ভব ছিল না। অসম্ভব আদর করতেন আমাকে, যা অন্যদের জন্য ছিল ঈর্ষণীয়। তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করব বলে গত ৩৪ বছর তাঁকে শুট করেছি। আজ তাঁর একটা কথা স্মরণ করে খুব কষ্ট হচ্ছে। দুঃখ করে তিনি আমাকে বলেছিলেন, ‘বুঝতে পেরেছি, তুই এগুলো আমাকে দেখাবি না। আমি মারা গেলে তুই সম্পাদনা শুরু করবি!’
মঞ্চে ম্যাকবেথ ও টেমপেস্ট ও টেলিভিশনে বেশ কয়েকটি নাটকে আমি তাঁর সহশিল্পী ছিলাম। অভিনয়টা তিনি খুব ভালোবাসতেন। সে জন্য তাঁকে আমি খুব পছন্দ করতাম। সহশিল্পী হিসেবে তিনি আমাকে অনেক উচ্চাসনে বসিয়েছিলেন। অনেক আগে একবার আমার মস্কো রেডিওতে কাজ করতে যাওয়ার কথা ছিল। আমার বাসায় গিয়ে যাকের বলেছিলেন, ‘আপনি চলে গেলে আমি কার সঙ্গে অভিনয় করব।’
কথাটা এত আন্তরিক ছিল যে আমি আর যেতে পারিনি। প্রেমপত্র নামে একটি আমেরিকান নাটক আমাদের একসঙ্গে করার কথা ছিল। কিন্তু তাঁর শরীর সায় দিচ্ছিল না। তবু তিনি বলেছিলেন, ‘আপনারা শুরু করুন, আমি যোগ দেব।’ কিন্তু সেটা আর হলো না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি