ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: 1:37 PM, September 17, 2020

ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রতিনিধি, কুমিল্লা:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের আর নেই। বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তিনি রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

মরহুমের ছেলে ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও জামে মসজিদে প্রথম জানাজা, বাদ জোহর ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ভগবান সরকারি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আছর মরহুমের প্রতিষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন  রামগতি উপজেলা সমিতি, ঢাকা'র নেতৃত্বে মিজান-মাসুদ-জুয়েল

উল্লেখ্য,২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. আবু তাহের জয়লাভ করেন। পরে ২৫ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। এ নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ