সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
প্রতিনিধি, নোয়াখালী:
একসঙ্গে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দিয়েছেন নাছরিন আক্তার বৃষ্টি নামের এক প্রবাসীর স্ত্রী। শনিবার সন্ধ্যায় নোয়াখালী শহরের গুডহিল কমপ্লেক্স হাসপাতালের অপারেশন থিয়েটারে নরমাল ডেলিভারির মাধ্যমে চার নবজাতক প্রসব করেন তিনি। এতে তার পরিবারে খুশির বন্যা বইছে।
বৃষ্টি নোয়াখালী পৌরসভার উজ্জ্বলপুর এলাকার কাতার প্রবাসী মো. মোহনের স্ত্রী।
বৃষ্টির ভগ্নিপতী ইউছুফ সুমন ও বড় ভাই মো. আজাদ জানান, শনিবার দুপুরে প্রসব যন্ত্রণা উঠে বৃষ্টির। তাকে দ্রুত গুডহিল কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যায় ডা. লুৎফুন নাহারের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথমে এক মেয়ে প্রসব হয়। পরে একে একে একে তিন ছেলে প্রসব করে বৃষ্টি।
চার নবজাতকের নানি নাছরিন আক্তার বলেন, মেয়ের জামাই মোবাইলে কথা বলেছে। পাঁচ বছরের মেয়ে মুনের পর একসঙ্গে চার সন্তান পেয়ে অনেক খুশি সে। নবজাতকদের জন্য সবার কাছে দোয়া চেয়েছে মেয়ের জামাই।
হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার জানান, নবজাতকদের স্বাভাবিক ওজন হচ্ছে আড়াই কেজি। তবে বৃষ্টির চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম। এছাড়া তাদের কিছু শারীরিক সমস্যা রয়েছে। বিশেষ করে তারা শ্বাসকষ্টে ভুগছে।
তিনি আরো জানান, নবজাতকদের ওজন এক কেজি আড়াইশ গ্রাম থেকে দেড় কেজি। ফলে তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এখন চারজনকেই হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে নবজাতকদের ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বৃষ্টি-মোহন দম্পতির মুন নামে পাঁচ বছর বয়সী আরও এক মেয়ে রয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি