বড়লেখার ফখরুল ইসলাম (ফকু মাস্টার) এর ইন্তেকাল

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

বড়লেখার ফখরুল ইসলাম (ফকু মাস্টার) এর ইন্তেকাল
বরেণ্য শিক্ষক,সমাজসেবক ও রাজনীতিক বড়লেখার সুড়িকান্দি গ্রামের প্রবীণ মুরব্বি  ফখরুল ইসলাম (ফকু মাস্টার)  চলে গেলেন না ফেরার দেশে। শনিবার দিবাগত ভোর ৪টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৮৩ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। প্রভাতবেলা প্রতিবেদক♦
রোববার বাদ আসর সুড়িকান্দি কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের চতূর্থ ছেলে আরিফুল ইসলাম।
ফখরুল ইসলাম (ফকু মাস্টার) খ্যাত এই মানুষ গড়ার কারিগর তার শিক্ষকতা জীবনে সুড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।
ফখরুল ইসলাম (ফকু মাস্টার) ছিলেন  একজন শিক্ষক হিসাবে শিক্ষার মশাল জ্বালিয়ে গেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণি ভূমিকা রেখে গেছেন। একজন সমাজসেবক হিসাবে নানা কর্মকাণ্ডে সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছেন। তিনি ভাষা প্রয়োগে ছিলেন অত্যন্ত মার্জিত, ব্যবহারেও ছিলেন অত্যন্ত অমায়িক। তাঁর সুন্দর আচরণে  মুগ্ধ  হতেন যে কেউ।
ফখরুল ইসলাম (ফকু মাস্টার) ছিলেন  একজন নিস্কলুষ  পরহেজগার ও আমলদার মানুষ।  জামায়াতে নামাজ আদায়ে ছিলেন পা-বন্দ।  । একজন সাথী হলেও তাকে নিয়ে জামাত কায়েম করতেন।  তিনি কেবল ব্যক্তিগত জীবনে ইসলামের অনুসারী ছিলেননা, জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত সমাজে ইসলাম প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে গেছেন। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন এক বিচক্ষণ কর্মবীর।
প্রভাতবেলা সম্পাদকের শোক: মরহুম ফখরুল ইসলাম (ফকু মাস্টার) এর ইন্তেকালে গভীর শোক ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এক বিবৃতিতে তিনি বলেন ‘নির্মোহ’ ‘নিরহংকারী’ মানুষের বাস্তব প্রতিকৃতি ছিলেন ফখরুল ইসলাম (ফকু মাস্টার)। একজন শিক্ষক হিসেবে, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে এরাই মডেল। আমাদের নিঃস্বার্থ অভিভাবক ছিলেন।
মা’বুদে এলাহী তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর পরিবারের সদস্যদের ছবরে জামিল দান করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ