বড়হাটের আস্তানায় বোমা বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত জঙ্গি রয়েছে : : সিটিটিসি প্রধান

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭

শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার : বড়হাট এলাকায় ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম জানিয়েছেন- বড়হাট এলাকার জঙ্গি আস্তানার পরিস্থিতি অত্যন্ত জটিল। অভিযানটি একটি জটিল অভিযান। এজন্য এ অভিযানে সময় লাগতে পারে। তিনি জানান- ভেতরে একাধিক জঙ্গি অবস্থান করছে বলে তাঁরা জানতে পেরেছেন। গতকাল বৃহস্পতিবার রাতেও তাঁরা বিস্ফোরণ ঘটিয়েছে। গুলি ছুড়েছে। ঘটনাস্থল এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন- আস্তানার ভেতরে একাধিক ভবন রয়েছে। ভবনের ভেতরে অনেকগুলো কামরা রয়েছে। আমাদের কাছে খবর আছে- ভেতরে প্রচুর পরিমান বিস্ফোরক রয়েছে এবং একজন বিস্ফোরক এক্সপার্ট রয়েছেন। সেজন্য অপারেশনটি সফল করতে সময় লাগতে পারে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ