ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ আটক ২

প্রকাশিত: 5:07 PM, February 6, 2025

ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ আটক ২

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিজি-২৫২ ফ্লাইটটি সিলেট এয়ারপোর্টে অবতরণ করলে দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো পাওয়া যায়। সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকেরা হলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪)।

বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমানের ফ্লাইটের দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই যাত্রীর লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও চারটি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ