সিলেট | |
প্রকাশিত: 2:22 PM, November 29, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি আবদুস সুবহান। বক্তব্য রাখেন, মোজাম্মেল হক রাব্বী, সোয়েব খান, মোহাম্মদ আলীসহ অনেকে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এক বিক্ষোভ মিছিল চৌমুহনা এলাকা পরিদর্শন করে। সভায় বক্তারা কটূক্তিকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইন প্রয়োগের ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি