মাওলানা নিজামীর জীবনাবসান

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৬

প্রভাতবেলা প্রতিবেদক: জামায়াতের ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার রাত ১২টা ১0 মিনিটে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতের দীর্ঘদিনের আমিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানায় একাত্তর টিভি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।বাংলাদেশে এই প্রথম মূলধারার একটি দলের প্রধানকে ৪৫ বছর আগে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি দেয়া হলো।মাওলানা নিজামী নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সমসাময়িক বিশ্বে এমন ঘটনার কোনো নজির নেই যে সংসদে দীর্ঘদিন প্রতিনিধিত্বকারী এবং দেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে খ্যাত কোনো দলের প্রধানকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে।জামায়াতের অন্যান্য নেতাদের মতই মাওলানা নিজামীর ফাঁসি নিয়ে দেশে এবং বিদেশ তীব্র বিতর্ক চলেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। জাতিসংঘও এ ট্রাইব্যুনালের কড়া সমালোচনা করেছে।

অনেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে সরকারের রাজনৈতিক হাতিয়ার বলেও সমালোচনা করছে।

আরও পড়ুন  রায়হান হত্যা : আদালতে কনস্টেবল টিটু

জামায়াত বলছে, রাজনৈতিক কারণেই মাওলানা নিজামীসহ দলটির নেতাদের যুদ্ধাপরাধের মামলায় দণ্ড দেয়া হচ্ছে। ১৯৭১ সালে তারা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করলেও কোনো অপরাধের সাথে তাদের নেতারা জড়িত ছিলেন না।

তবে সরকারের দাবি, স্বচ্ছ বিচার প্রকিয়ার মাধ্যমেই ট্রাইব্যুনাল রায় দিচ্ছে।

মতিউর রহমান নিজামী হচ্ছেন জামায়াতের চতুর্থ নেতা ১৯৭১ সালে যুদ্ধাপরাধের মামলায় যার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও একই অভিযোগে গত বছর ফাঁসি দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ