সিলেট | |
প্রকাশিত: 1:06 AM, May 11, 2020
প্রভাতবেলা ডেস্ক: ২শ’ পরিবারের কাছে খাবার পৌছে দিয়েছে “টিম হেল্পিং হেন্ডস বাংলাদেশ” । ১০মে রোববার সুনামগঞ্জ জেলার উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া, হায়াতপুর, বুরাইরগাও আশ্রমের ২০০টি পরিবারের মধ্যে খাবার প্রদান করা হয়। দশজন স্বেচ্ছাসেবক নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরুকরা “টিম হেল্পিং হেন্ডস বাংলাদেশ”-এর ৫ম পদক্ষেপ ছিলো লকডাউনে থাকা ২০০টি অসহায় পরিবারকে খাবার সহায়তা দেয়া।
১০ সদস্য নিয়ে যাত্রা শুরু করা সংগটনটির বর্তমান সদস্য ৯৬ । একদল স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করে যাচ্ছে সংগটনটি। সংগটনের প্রেসিডেন্ট জহির উদ্দীন জাহী জানান সিলেটের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে “টিম হেল্পিং হেন্ডস বাংলাদেশ”।
দেশ ও দেশের বাইরের অনেকেই সহযোগিতা করে যাচ্ছেন “টিম হেল্পিং হেন্ডস বাংলাদেশ”কে। তারই ধারাবাহিকতায় গত রোববার ছাতকের কালারুকা ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের মরহুম দুদু মিয়া চৌধুরীর ছেলে আব্দুর রব চৌধুরী (বাবু চৌঃ) ও আব্দুস সহিদ চৌধুরী (মুক্তা চৌঃ) পরিবারের অর্থায়নে ২০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচিতে সহযোগিতায় উপস্থিত ছিলেন জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান, ফারুক আহমেদ, জসিম উদ্দিন সালমান, জিয়া উদ্দিন আদনান, মামুন মেম্বার (সাবেক), আবির দেব ও আছমত আলী।
আগামী ১২ মে সংগটনটি আরও ১২০টি অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণ করবে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি