যে কারণে বরগুনায় ব্যাটিং স্টাইলে ছাত্রলীগের ওপর পুলিশের বেধড়ক লাটিচার্জ

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

যে কারণে বরগুনায় ব্যাটিং স্টাইলে ছাত্রলীগের ওপর পুলিশের বেধড়ক লাটিচার্জ

বরগুনা পুলিশ কেন এত বেপরোয়া ?  ক্রিকেট ব্যাটিং স্টাইলে ছাত্রলীগের ওপর বেধড়ক লাটিচার্জ কেন? কি এমন ঘটেছিল ক্ষমতাশীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীকে দমাতে পুলিশ এত মারমূখী? দেশ জুড়ে এসব প্রশ্ন সোমবার সারাদিন। সংবাদদাতা,বরগুনা♦

বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের সামনেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের বেধড়ক লাঠিচার্জে ছাত্রলীগের অর্ধশতাধিক  নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।এ সময় সেখানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরে কয়েকটি মোটরসাইকেল ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন।

 

প্রভাতবেলা’কে এসব তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।তিনি জানান, দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পদবঞ্চিত কয়েকজন হামলা চালায়। এ সময় দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন  রাণীনগরে দেড় কেজি ওজনের পুতুল উদ্ধার

 

ছাত্রলীগ সন্ত্রাসীদের দমাতে পুলিশের মারমূখী লাটিচার্জ

বরগুনায় ছাত্রলীগ সন্ত্রাসীদের দমাতে পুলিশের মারমূখী লাটিচার্জ

এ সময় তারা কয়েকটি মোটরসাইকেলসহ অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে। পরে শিল্পকলা ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

 

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শিল্পকলায় প্রবেশের সময় হামলাকারীরা ছাদ থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ কারণে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে।

 

রেজাউল কবির বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন সন্ত্রাসী আমাদের ওপর হামলার চেষ্টা করে। পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

‘নতুন কমিটি ঘোষণার পর ওই সন্ত্রাসীরা একাধিকবার আমাদের ওপর হামলার চেষ্টা করেছে এবং শহরে আতঙ্ক ছড়িয়েছে।’- বলেন রেজাউল কবির।

 

তবে সভাপতি পদবঞ্চিত জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লা মোবাইল ফোনে বলেন, ‘এ ঘটনায় আমি বা আমার সমর্থক কোনো ছাত্রলীগ কর্মী জড়িত না। অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ লাঠিচার্জ শুরু করে। কী ঘটেছে জানার চেষ্টা করছি।’

আরও পড়ুন  চলমান লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত 

 

ছাত্রলীগের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ডেগার , বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধারকরে পুলিশ

ছাত্রলীগের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ডেগার , বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধারকরে পুলিশ

নদীবন্দর থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের এ নেতা বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকর্মী নদীবন্দরে যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ছাত্রলীগের নয়।’

এ বিষয়ে জানতে এমপি ধীরেন্দ্র দেবনাথ শমভুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বলেন, ‘শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে একটি গ্রুপ একাডেমির দ্বিতীয় তলা থেকে পুলিশের গাড়িতে ইট ছুড়ে মারে। পরে নদীবন্দর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।’

আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন।

এতে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এর পর থেকে নতুন কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ