রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল এক হাজার ঘর

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল এক হাজার ঘর
প্রভাতবেলা ডেস্ক: কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ৫ নম্বর ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়েছিল। সবার মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এরই মধ্যে অনেক ঘর পুড়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট সেখানে পৌঁছায়। এর চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এক হাজারের বেশি ঘর পুড়ে গেছে। রোহিঙ্গা নুর মোহাম্মদের ঘরে রাতে আগুন পোহানোর সময় অগ্নিকাণ্ড ঘটে।

এ বিষয়ে ক্যাম্পের রোহিঙ্গা নেতা সৈয়দ আলম বলেন, তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ড ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা খতিয়ে দেখা দরকার।

আরও পড়ুন  বস্তাভর্তি দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ