সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান নিহতের ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তুলেছে পিবিআই।
রোববার (২৫ অক্টোবর) বেলা তিনটার দিকে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তোলা হয়।
পিবিআই এর একটি সূত্র জানায়- টিটু চন্দ্র দাসকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার অনুরোধ জানাবে তারা। এর আগে গত ২০ অক্টোবর রায়হান হত্যাকান্ডে প্রথম গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই।
এদিকে রায়হান হত্যায় অপর গ্রেপ্তার কনস্টেবল হারুন রশিদও পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। শনিবার বিকাল পৌনে ৪টায় তাকে সিলেট মহানগর মহানগর-৩ এর হাকিম শারমিন খানম নিলার আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা মুহিদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল হারুন রশীদকে এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার দেখানো করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান। এ মামলায় হারুনুর রশিদসহ এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করলো পিবিআই।
এর আগে পুলিশের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন, এসআই হাসান উদ্দিন, কনস্টেবল তৌহিদ মিয়া, টিটু চন্দ্র দাস ও হারুনুর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়। আর রায়হানকে ধরে ফাঁড়িতে আনার জন্য বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয় এএসআই আশেক এলাহী, কুতুব আলী, কনস্টেবল সজীব হোসেনকে।
এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি সিলেট কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার পর থেকে পালিয়ে যায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি