“ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলে খরচ অনেকাংশে কমে যাবে””

প্রকাশিত: 11:59 PM, May 31, 2018

প্রভাতবেলা  প্রতিবেদকঃ ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলে খরচটা অনেকাংশে কমে যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

 

বুধবার (৩১ মে) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি এমন দাবি করেন নসরুল হামিদ।

 

ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের খরচ হবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এরসঙ্গে ৪০০ একর জায়গা, সাড়ে তিন বছর সময়, ট্রান্সমিশন খরচ ইত্যাদি প্রয়োজন। এরফলে বিদ্যুতের দাম আরও বেড়ে যাবে। সে তুলনায় ভারত থেকে যদি আমরা বিদ্যুৎ সরবরাহ করি এই খরচটা অনেকাংশেই কমে যাবে’।

বর্তমানে বাংলাদেশে কোনো লোডশেডিং নেই মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ সম্প্রতি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একটি পরিসংখ্যান চালানো হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে দেশের ৮৬ দশমিক ৫ শতাংশ মানুষই বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট’।

আরও পড়ুন  ব্রিকসের নতুন ৬ সদস্য, নেই বাংলাদেশ

 

আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে নেপাল ও ভূটান থেকেও বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হবে বলেও এসময় জানান প্রতিমন্ত্রী।

 

গুলশানে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যক্ষ ড. সায়েদ ফরহাত আনোয়ার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ