সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪
সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২০৮ রান তুলে অলআউট হয়ে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ১০২ বলে ৮২ রান করেন অধিনায়ক ক্রেইগ এরভিন। এছাড়া আর কেউ ফিফটির মাইলফলকে পৌঁছাতে পারেননি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন রায়ান বার্ল।
এছাড়া ওপেনার জয়লর্ড গামবি করেন ৩০ রান ও মিল্টন শাম্বা তোলেন ২৬ রান। অবশেষে ২০৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন মাহিশ থিকসানা। ৯.৪ ওভার বল করে ৩১ রান খরচা করেন ডানহাতি স্পিনার। এছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন দুশমন্হ চামিরা ও জেফ্রে ভনডারসে।
জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানের আগেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে ৬৪ বলে ৫৬ রানের জুটি গড়ে দলেক জয়ের দিকে নিয়ে যান জেনিথ লিয়ানেজ ও মাহিশ থিকসানা। ১৮ রানে থিকসানা আউট হয়ে গেলে জুটি ভেঙে যায়। এরপর দলকে বিপদে ফেলে আউট হয়ে যান ১২৭ বলে ৯৫ রান করা জেনিথও। অবশেষে ৯ম উইকেটের সাহসী জুটিতে জয় পায় শ্রীলঙ্কা।
থ্রিলার ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। আগামী ১১ জানুয়ারি সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি