র‌্যাব ক্যাম্পে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

প্রকাশিত: 12:43 AM, March 18, 2017

রাজধানী আশকোনায় র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস।

 

জঙ্গি গোষ্ঠির সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে ঢাকায় র‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।

 

শুক্রবার জুমার নামাজের সময় র‍্যাবের একটি অস্থায়ী শিবির লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, যে হামলায় দুজন র‍্যাব সদস্য আহত হয়েছে।

একজন যুবকের নিহত হওয়ার খবরও সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে। আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।

সূত্র: বিবিসি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ