সিলেট | |
প্রকাশিত: 7:33 PM, April 24, 2018
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি: `বাঁচতে চাও যদি রক্ষা করো নদী’’ এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাখা বরাক নদী দখল ও দূষণ মুক্ত করার দাবীতে নাগরিক বন্ধন পালন করা হয়েছে । আজ মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এ নাগরিক বন্ধন এর আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) হবিগঞ্জ জেলা শাখা,সুরমা রিভার ওয়াটারকিপার, খোয়াই রিভার ওয়াটারকিপার। উজ্জল দাশ সঞ্চালনায় ও দেশ পরিবেশ আন্দোলন(বাপা) হবিগঞ্জ জেলা শাখা সহসভাপতি তাহমিনা বেগম গিনি এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) হবিগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল । বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম,সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সভাপতি আশরাফুল কবির , বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ,বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খাঁন,নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডা: শাহ আবুল খায়ের, বেনু চক্রবর্তী, ডা: তাপস আচার্য, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়,এড. রাজিব কুমার দে তাপস, প্রনব দেব,চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন,সাইফুর রহমান খাঁন,ইকবাল আহমেদ বেলাল,ওহি দেওয়ান চৌধুরী,কাঞ্চন বনিক,নীলকন্ঠ দাশ সামন্ত(নন্টি), দিপংকর ভট্টাচার্য দেবুল,আনন্দ আরো অনেকে।
নাগরিকবন্ধনে বক্তারা বলেন, বরাক নদীর একটি শাখা হচ্ছে শাখা বরাক এটা একটি ঐতিহ্যবাহী নদী ছিল,কিš‘ সময়ের ব্যবধানে নদীটির নব্যতা হারিয়ে গেছে,শাখা বরাকের তীরগুলো দখল করে নিচ্ছে প্রভাবশালী কুচক্রী মহল,বক্তারা বলেন,পৌরসভার ময়লা আবর্জনা নদীতে ফেলা হয় তা শুনে আমরা অবাক হয়েছি একটি রাষ্ট্রশাসিত প্রতিষ্ঠান কিভাবে ময়লা আবর্জনা ফেলে নদীটিকে মেরে ফেলছে তাদের দায়িত্ববোধ দেখে আমরা হতাশ, নদীটির স্ক্রেস ম্যাপ অনুযায়ী শাখা বরাক নদীর যৌবন ও জৌলুশ ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি