সিলেট | |
প্রকাশিত: 2:38 PM, September 11, 2026
রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ।
নিজস্ব সংবাদদাতা,রংপুর ♦ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভানন্দ ভিক্ষু।
কর্মসূচিতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রংপুর অঞ্চলের সভাপতি দেবাশীষ মিনজী,সহ সভাপতি জিতেন মিনজী, সাধারণ সম্পাদক বিনয় তিগ্যা, অর্থ সম্পাদক সুবির মিনজী সদস্য চয়ন বাকলা,আকাশ খালকো,তপন মিনজী,প্রতয়, সুজিত মিনজী, রনি তিগ্যা,রিয়ন পান্না সহ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিহার প্রাঙ্গণে কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনকালে ভদন্ত শুভানন্দ ভিক্ষু বলেন, “বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ।” বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনুবন বৌদ্ধ বিহারকে বেছে নেওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি