শিশু ধর্ষণ-হত্যার দায়ে ২জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮

শিশু ধর্ষণ-হত্যার দায়ে ২জনের মৃত্যুদণ্ড

সংবাদদাতা, নাটোর: নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রী মায়াকে ধর্ষণ ও হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ডাদেশের দিয়েছেন আদালত। ১৮ এপ্রিল বুধবার দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক মোহম্মদ হাসানুজ্জামান এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মোবারক হোসেন কালু ও মো. মিঠুন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নাটোরের নলডাঙ্গা উপজেলায় এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া ওইদিন সকালে স্কুলে যায়। টিফিনের পর থেকে নিখোঁজ হয়ে যায় সে।

পরে মায়ার বান্ধবী জুঁইয়ের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয় বারনই নদীর ধারের একটি আম বাগানে গিয়ে তার লাশ পায়।

এ ঘটনায় নিহতের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। পরে পুলিশ দুই আসামিকে আটক করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ