সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমায় চাঞ্চল্যকর শ্রমিকনেতা ইকবাল হোসেন রিপন হত্যা মামলার এজাহারনামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গত ১০ জুলাই দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় শ্রমিক নেতা রিপন এর স্ত্রী’র করা মামলায় এজাহার নামীয় ইসমাইল (৩০) নামে এক আসামীকে মোগলাবাজার থানার দাউদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এজাহারনামীয় পলাতক আসামী সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের মৃত ফরিদ মিয়ার পূত্র ইসমাইল (৩০)কে গ্রেফতার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত ইসমাইল (৩০)কে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি