সিলেট | |
প্রকাশিত: 8:02 PM, April 14, 2017
জুনেদ আহমদ রুনু:প্রতিদিন নতুন ভোরের স্বপ্ন ছোঁয়ার হাতছানি দিয়ে প্রভাতবেলা ১০ বছর অতিবাহিত করলো। প্রভাতবেলার জন্মদিনে নান্দনিক শুভেচ্ছা ও অভিনন্দন। দৈনিক প্রভাতবেলার দীর্ঘ পথ পরিক্রমায় প্রভাতের সূর্যের হাসির ঝিলিক দেখতে দেখতে অনেক দূর এগিয়ে গেছে অগণিত পাঠকের আস্থা, প্রেরণা ও ভালোবাসায়। প্রভাতবেলার সংবাদ, ফিচার, ফটোফিচার, প্রবন্ধ-নিবন্ধ, সংস্কৃতি, পর্যটন শিল্প, বিনোদন,বিশিষ্ট সাংস্কৃতিক জনের সাক্ষাৎকার,সমসাময়িক বিষয়গুলোর পাশাপাশি জন্ম থেকে তথ্য ও বিষয় বৈচিত্র্যের দিকে লক্ষ্য রেখেছে। তাই সমস্যা, সম্ভাবনা, জানা, অজানা নানা তথ্যের পাশাপাশি পাঠক চাহিদার সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে পাঠকের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
দৈনিক প্রভাতবেলার জন্মের শুরু থেকে সিলেটের নাগরিক সমস্যা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তা এখনও অব্যাহত রয়েছে।চা শিল্প, যানজট, ট্রাফিক পুলিশের চাঁদাবাজি, ইভটিজিং, জলাবদ্ধতা, ক্রীড়াঙ্গন,পাহাড় ধস, লোড শেডিং, গ্যাস সংকট, পানি সংকট, বিদ্যুৎ সমস্যা, ফুটপাত দখল, অবৈধ স্থাপনা, ঝুঁকিপূর্ণ ভবন,পর্যটক শিল্পের সমস্যা সম্ভাবনা,সরকারি বিদ্যালয় সংকটসহ নাগরিক সমস্যাগুলোকে অধিকতর গুরুত্ব দিয়ে প্রভাতবেলা সব সময় দেশ,মা,মাঠির কথা বলছে। প্রভাতবেলায় ছাপানো ছবির কোয়ালিটি, নিউজের গেটআপ, গুণগতমান অনেক ভাল। সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের মূল চাবিকাঠি। দার্শনিক হেনরী ওয়ার্ড এর মতে, “সংবাদপত্র হচ্ছে সাধারণ মানুষের স্কুল শিক্ষক।” নিঃসন্দহে প্রভাতবেলা জাতির কারিগর হয়ে জাতির বিবেক কে জাগাতে আপোষহীন চেষ্টায় নিয়োজিত থেকেছে। প্রভাতবেলার বিনোদনের পাতাগুলো সাংস্কৃতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিয়েছে। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ, সততা, দায়িত্বশীলতা, সর্বোপরি কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ না নিয়ে প্রভাতবেলা পাঠক তথা সাধারন মানুষের মন জয় করেছে।
প্রভাতবেলার জন্মদিনে শ্রদ্ধাভাজন সম্পাদক আমার স্যার সহ প্রভাতবেলায় নিয়োজিত একঝাঁক সাহসী তরুন সাংবাদিক সহ সবাই কে জানাই শুভেচ্ছা। প্রভাতবেলার জয় যাত্রা শুভ হউক। গৌরব ও সাফল্যের ধারা অব্যাহত রেখে শ্রেষ্ঠত্বের যোগ্যতায় প্রথম হয়ে প্রভাতবেলা বেঁচে থাক হাজার বছর গনমানুষের হৃদয়ে।
দক্ষিণ ছাতক প্রতিনিধি, দৈনিক প্রভাতবেলা

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি