শ্রীমঙ্গলে পলিথিন বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত: 6:00 PM, September 1, 2020

শ্রীমঙ্গলে পলিথিন বিক্রির দায়ে জরিমানা

প্রতিনিধি, শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি দোকানকে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্য একটি দোকানের মালিক না পেয়ে ১০ কেজি পলিথিন জব্দ ও দোকান সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারি পরিচালক বদরুল হুদা।

অভিযানে শহরের স্টেশন সড়কের মডার্ন এন্টারপ্রাইজ থেকে ৩০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা, লোকনাথ এন্টারপ্রাইজ থেকে ২০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের হবিগঞ্জ সড়কের অমিত এন্টারপ্রাইজে অভিযানে গেলে সেখান দোকান মালিককে না পেয়ে অমিত এন্টারপ্রাইজকে সিলগালা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আমরা তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা ও পলিথিন জব্দ করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  সেবার আত্মতৃপ্তির চেয়ে মহৎ আর কিছু হতে পারে না
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ