সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে ‘সুজন’র শোক প্রকাশ

প্রকাশিত: 4:51 PM, October 19, 2020

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে ‘সুজন’র শোক প্রকাশ

প্রভাতবেলা ডেস্ক:

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুজন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে সুজন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

শোক বার্তায় আরও বলা হয়- আজিজ আহমদ সেলিম শুধু সুজন-এর সাথেই সম্পৃক্ত ছিলেন না; তিনি ছিলেন প্রাথিতযশা সাংবাদিক এবং নিবেদিতপ্রাণ একজন সমাজসেবক। একসময় তিনি সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। মৃত্যুকালে তিনি সচেতন নাগরিক কমিটি (সনাক)-এরও সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

আমরা মনে করি, তাঁর মৃত্যুতে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনসহ সিলেটের সাংবাদিকতার অঙ্গন ও সামাজিক আন্দোলনের অনেক বড় ক্ষতি হলো। আমরা প্রয়াত আজিজ আহমদ সেলিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর পরলোকগত আত্মার শান্তি কামনা করছি।

সর্বশেষ সংবাদ