সাংসদ বদি অপরাধী হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে -ওবায়দুল কাদের

প্রকাশিত: 3:44 PM, May 24, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে সাংসদ বদি কেনো, প্রভাবশালী কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে প্রমাণ ছাড়া একজন এমপিকে চট করে ধরা যায় না। যদি সে অপরাধী হয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, এক্ষেত্রে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি অপরাধী বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন ও বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম পরিদর্শনকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।

সারা দেশে এখন পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৫০ জনেরও বেশি ক্রসফায়ের ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: সরকার কোন ভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোন ভাবেই সমর্থন করে না। কাউকেই হত্যা করা হয়নি।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাবাহিনীর প্রধানের সাক্ষাৎ

মাদক ব্যবসায়ীদদের সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোও যুক্ত। এদের কাছে অস্ত্র রয়েছে। তাই যখনই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারে যাচ্ছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য গুলি ছুড়ছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষা করেছে মাত্র।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, মাদক ব্যবসা বা ড্রাগ ডিলিংসের সঙ্গে যে বা যারাই জড়িত তারা কেউ ছাড় পাবে না। যত প্রভাবশালীই হোক তাদের অবশ্যই এই মাদকবিরোধী অভিযানের আওতায় আনা হবে।
চলমান অভিযান নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এ অভিযানে খুশি, শুধু গাত্রদাহ শুরু হয়েছে বিএনপির। কারণ জনগণ খুশি কেন, সেটিই বিএনপির গায়ের জ্বালা।

বিআরটিএ’র কার্যক্রমে এসে দলীয় রজনৈতিক কর্মীদের সমালোচনা করেন কাদের। তিনি বলেন, মটর সাইকেলে দু’জনের বেশি উঠা নিষেধ থাকলেও রাজনীতিক কর্মীরা তিনজন নিয়ে বেশি মটর সাইকেল চালিয়ে থাকেন। সাধারণ মানুষ আইনকে শ্রদ্ধা করলেও রাজনীতিকর্মীরাই আইন শৃঙ্খলা ভঙ্গ করে থাকে।

আরও পড়ুন  মাদকের বিরুদ্ধে আমরা অলআউট যুদ্ধে নেমেছি - স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১মে থেকে ২৩ মে পর্যন্ত ৩১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ