“আরিফুল হক সব সময় শ্রমিকবান্ধব ছিলেন”

প্রকাশিত: 12:52 AM, June 30, 2018

 প্রভাতবেলা প্রতিবেদকঃ আরিফুল হক সব সময় শ্রমিকবান্ধব ছিলেন। সিলেট সিটি নির্বাচনে আরিফুল হক চৌধুরীকে নিরঙ্কুশ বিজয় করতে শ্রমিকদলের নেতৃবৃন্দ কাজ করে যাবেন বলে মন্তব্য করেন সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের নেতৃবন্দ।

 

সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও সিসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেন সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের নেতৃবন্দ। সভায় এমন কথা বলেন তারা।

 

শুক্রবার (২৮ জুন) রাতে নগরীর কুমাপাড়াস্থ তাঁর বাসভবনে মতবিনিময় সভায় শ্রমিক দলের নেতৃবৃন্দ মেয়র প্রার্থী আরিফুল হককে সমর্থন করে বলেন, ‘আরিফুল হক সব সময় শ্রমিকবান্ধব ছিলেন। শ্রমিকদলের নেতৃবৃন্দ কাজ করে যাবে।’

 

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুরমান আলীর সভাপতিত্বে ও মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন চৌধুরী জীবন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এম নুর“ল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন  শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

 

এছাড়াও মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর শ্রমিকদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ