সিলেট | |
প্রকাশিত: 4:00 AM, November 19, 2020
সাকিবের নিরাপত্তায় ‘গানম্যান দিয়েছে বিসিবি। সম্প্রতি ফেসবুকে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানের নিরাপত্তার জন্য একজন ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় এই সশস্ত্র নিরাপত্তারক্ষী বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে থাকবেন । বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথেও। বিসিবির পক্ষ থেকে সাকিবকে একজন দেহরক্ষী দেয়া হয়েছে। তার বাসা থেকে মিরপুর মাঠে আসা যাওয়ার সময় ওই গান ম্যান সাকিবের সাথে থাকবেন।
সম্প্রতি কলকাতায় এক পূজা মণ্ডপ উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান সাকিব আল হাসান। এক যুবক ফেসবুক লাইভে এসে ছুরি হাতে সাকিবকে হত্যার হুমকি দেন। পরে সুনামগঞ্জ থেকে ওই যুবককে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাঠে ময়দানে ডেস্ক ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি